সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ প্রধানের ফোন, শোক প্রকাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি।” হামলায় তিনি আতঙ্কিত ও বিপর্যস্ত বোধ করছেন বলেও জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

এ সময় অধ্যাপক ইউনূস আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশি শান্তিরক্ষীদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

ফোনালাপে অধ্যাপক ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশ সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা