স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ নিয়ে বিএনপির অবস্থান অনিশ্চিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে এখনো চূড়ান্ত অবস্থান নিতে পারেনি বিএনপি। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। একাংশ মনে করছে, ব্যক্তি-পরিচয়ে নির্বাচন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে অন্য পক্ষের মতে, আইনগত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

চলতি বছরের বর্ষা মৌসুমের পর অর্থাৎ সেপ্টেম্বর–অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত দলের সম্ভাব্য অংশগ্রহণ।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সাম্প্রতিক মন্তব্য। তিনি এক পর্যায়ে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা বললেও পরে তার অবস্থান থেকে কিছুটা সরে আসেন। তার ওই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

দলীয় অবস্থান নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যও ভিন্নমুখী। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত হওয়া উচিত এবং ব্যক্তি-পরিচয়ে অংশগ্রহণই গণতন্ত্রের মূল চর্চা।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ অবস্থায় রয়েছে, তাই আইনগত নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মনে করেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

তবে বিএনপির আরেক অংশ তুলনামূলক নরম অবস্থান নিয়েছে। দলটির উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে হচ্ছে, তাই ব্যক্তি হিসেবে কেউ অংশ নিলে এবং জনগণ বাধা না দিলে রাজনৈতিক অধিকার খর্ব করা উচিত নয়।

এদিকে তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে এ ইস্যুতে উদ্বেগ আরও বেশি। তাদের আশঙ্কা, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে রাজনৈতিক ও আইনশৃঙ্খলাজনিত নতুন জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ মনে করছেন, এতে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের অংশগ্রহণ এখনই যুক্তিসংগত নয়। তার মতে, জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আরও সতর্কভাবে দেখা প্রয়োজন।

দলীয় সূত্র বলছে, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সব মিলিয়ে আওয়ামী লীগের নির্বাচনী অংশগ্রহণ প্রশ্নে বিএনপির অবস্থান এখনো অনিশ্চয়তায় ঘেরা, যা আগামী নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: এশিয় পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা