সোনারগাঁয়ে কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ১০ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগীরা।

বুধবার দুপুরে নয়াপুর বাজারের পাশে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া,  সমাজসেবক মোঃ আবু বক্কর সিদ্দিক, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সাধারণ সম্পাদক মো. ঈসমাইল ও কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেনসহ ১০ গ্রামের কয়েকশ বাসিন্দা।

মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, এ র্  কালভার্ট ও খালটি জনগুরুত্বপূর্ণ। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্ব পুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন। বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিক, কাঠালিয়াপাড়াসহ দশ গ্রামের পানি নিষ্কাশিত হয়।  তিনি আরো বলেন, মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এ জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের দশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, বাড়িঘর, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল রক্ষার জন্য নারায়ণগঞ্জ ডিসি, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি বহাল রেখে রাস্তা সংস্কারের দাবী করেছেন এলাকাবাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার