সন্ত্রাসী কিলার আক্তারের বিরুদ্ধে কুতুবপুরবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন
সন্ত্রাসী কিলার আক্তারের বিরুদ্ধে কুতুবপুরবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন
নারায়ণগঞ্জের কুতুবপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট কিলার আক্তারের বিরুদ্ধে সাধারণ মানুষ আবারও রাস্তায় নেমেছে। ১৯ আগস্ট বিকেলে কুতুবপুরের পাগলা বাজার পপুলার স্টুডিও এলাকায় কয়েক শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি।
এ সময় কুতুবপুরের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে কিলার আক্তারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা হাতে ঝাড়ু নিয়ে শ্লোগান দিতে দিতে ঝাড়ু মিছিল বের করেন এবং এই সন্ত্রাসীকে সমাজ থেকে চিরতরে উচ্ছেদ করার দাবিতে একযোগে আওয়াজ তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আক্তার ওরফে কিলার আক্তার কুতুবপুরের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা, ধর্ষণ মামলা, অস্ত্র মামলা ও মাদক ব্যবসার অসংখ্য অভিযোগ। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক কারবার চালিয়ে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।
শুধু মাদক নয়, চাঁদাবাজি, নারী নির্যাতন, ভূমি দখল, খুনোখুনি—কোন অপরাধেই তার হাত নেই, এমন বলা চলে না। সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না। স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে আক্তার বছরের পর বছর ধরে কুতুবপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বক্তারা আরও বলেন, আক্তারের কারণে কুতুবপুরে শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে। মানুষ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীরা নির্ভয়ে চলাফেরা করতে পারছে না। ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে দিশেহারা। এমনকি নিরীহ মানুষও তার অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ একবাক্যে ঘোষণা দেন, “আমরা কিলার আক্তারের হাত থেকে মুক্তি চাই। প্রশাসন অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় কুতুবপুরবাসী আরও কঠোর আন্দোলনে নামবে।”
প্রতিবাদকারীরা জানান, কিলার আক্তারের মতো ভয়ঙ্কর অপরাধীকে আইনের আওতায় না আনা হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে। এলাকাবাসী স্পষ্ট করে জানায়, যদি শিগগিরই তাকে গ্রেপ্তার করা না হয়, তবে তারা লাগাতার আন্দোলন ঘোষণা করবে এবং প্রয়োজন হলে সড়ক অবরোধ, অবরোধ কর্মসূচি ও সর্বাত্মক আন্দোলনে যেতে পিছপা হবে না।
কুতুবপুরবাসীর একটাই দাবি
শীর্ষ সন্ত্রাসী কিলার আক্তারকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কুতুবপুরকে অপরাধমুক্ত করতে এখনই শক্ত অবস্থান নিতে হবে প্রশাসনকে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
ঢাকা নতুন ইপিজেডে শ্রমিকদের বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবা
১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী
১৮ সেপ্টেম্বর, ২০২৬
জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গুলি, যুবক-তরুণী গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মান্নান
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
ঢাকা নতুন ইপিজেডে শ্রমিকদের বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবা
-
মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী
-
জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব
-
জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
-
আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা
-
সম্পর্ক টিকিয়ে রাখতে বর্ষার ৫ পরামর্শ
-
মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক
-
যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু
-
সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি
-
ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গুলি, যুবক-তরুণী গ্রেপ্তার