এর আগে, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ভোর থেকেই হাসপাতালের সামনে দূরদূরান্ত থেকে অনেকেই হাদিকে শেষবারের মতো দেখতে ভিড় জমান। ভিড় জমানো মানুষের ঢল সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত সময় কাটাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।