শনিবার (২৯ নভেম্বর) রাতে বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সারজিস আলম বলেন, 'কোনো ব্যক্তি, নেতা কিংবা রাজনৈতিক দলের মাধ্যমে যদি দেশের সংখ্যায় কম বা সংখ্যালঘু সম্প্রদায় সামান্যতম হুমকি, হয়রানি বা জুলুমের শিকার হন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এনসিপি তাদের পাশে দাঁড়াবে।'
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা কারও পায়ে লেগে রাজনীতি করবো না। তবে কেউ যদি অন্যায়ভাবে পায়ে পাড়া দিয়ে লাগতে আসে, তাকে ছাড় দেওয়া হবে না। অন্য দলের মানুষ ভালো কাজ করলে সমর্থন করবেন, ভালো কাজের প্রশংসা করলে ভালো কাজে উৎসাহ বাড়ে।'
তিনি আরও বলেন, 'যেই দলেরই হোক, যত বড়ই হোক,যদি কেউ অপকর্মে লিপ্ত থাকে বা মানুষকে হয়রানি করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
অনুষ্ঠান শেষে বোদা উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার কমিটির নাম ঘোষণা করেন সারজিস আলম। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।