স্কুল পর্যায়েই একাধিক ভাষা বাধ্যতামূলক করবে বিএনপি: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
শিশুদের ছোট বয়স থেকেই স্বতন্ত্র ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল স্তর থেকেই একাধিক ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ভাষা শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোনটি শিখবে। ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শেখা বাধ্যতামূলক থাকবে, যাতে ভবিষ্যতে বিদেশে গেলে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারে।”

এ ছাড়া ভোকেশনাল শিক্ষার কিছু উপাদানও বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে তিনি বলেন, “এভাবে একজন শিশুকে ছোট বয়স থেকেই স্বাধীন, আত্মনির্ভর ও সক্ষম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু