সিলেট–৬ আসনে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে আলোচনা সভা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে বসবাসরত গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের প্রবাসী নাগরিকদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ হাকিম মিনহাজের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পর্তুগাল যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপনের পরিচালনায় সভাটি লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে গত ২৩ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হয়।

পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল টিপুর তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদলের সোনালি ফসল, তৃণমূলের আস্থা ও আকাঙ্ক্ষার প্রতীক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সিলেট–৬ আসনে দলের হাইকমান্ড এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান মনোনয়ন দেওয়ায় তারা প্রবাস থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবেন।

প্রবাসীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, তারা যার যার অবস্থান থেকে ধানের শীষের বিজয় এবং এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জয়ী করতে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন—
পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও দেলোয়ার হোসেন রাফি; পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সফিকুজ্জামান চৌধুরী, সুজন ভুঁইয়া, রুবেল চৌধুরী; বিএনপি নেতা তারেক আহমদ, সানি সুমন, শাহজাহান ওমর, সাইফ আহমদ; যুবদল নেতা জাবেদ হক; জাসাস পর্তুগালের আহ্বায়ক ইমরান আহমদ ইমু; স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া; ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ; জাসাস নেতা আমির উদ্দিন; মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ; বিএনপি নেতা দিলাল আহমদ, আব্দুল মতিন, জুয়েল আহমদ; যুবদল নেতা সিহাব আহমদ, কাওছার আলম, আব্দুল্লাহ; সিলেট জেলা জাসাসের সাবেক সহ–সাধারণ সম্পাদক আজিজুল বারি সুমন; যুবদল নেতা নোমান আহমদ, আজাদ, আলমগীর হোসাইন, মোহাম্মদ ইকবাল হোসাইন, আব্দুল ওদুদ মোহন প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'