সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি তানভীর আহমেদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামী তানভীর (২১) পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।

ভিকটিমের পরিবার জানায়, ২৩ জুন রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা নাজমা উকিলের চারতলা ভবনের নিচতলায় খেলা করছিল। এরই কোন একফাঁকে শিশু ভিকটিম আসামির বাসায় চলে যায়। অভিযুক্ত তানভীর আহমেদ (২১) সেই সুযোগে ভিক্টিমকে ধর্ষণ করে। ভিকটিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী এবং বান্ধবীর বাসায় গিয়ে ভিকটিমকে দেখতে পায় এবং সেখান থেকে বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে। প্রাথমিক চিকিৎসা হিসেবে নাপা সিরাপ সেবন করিয়ে রাত অতিক্রম করে। পরের দিন সকাল থেকে ভিকটিমের প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায়। ২৪ জুন সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম আনিমা আক্তার জান্নাত চিকিৎসককে জানায় তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে।

পরবর্তীতে ২৫ জুন রাতে তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে অভিযুক্ত তানভীর আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু