শর্ট সার্কিটে আগুনে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা, ক্ষতি ২০ লাখ টাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৫শ ব্রয়লার মুরগির বাচ্চা অঙ্গার হয়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিনের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন বলেন, ৫ দিন আগে ২৫শ মুরগির বাচ্চা খামারে তুলেছি। রোববার সকালে খামারে কাজ শেষ করে বাড়ি চলে যাই। দুপুরের দিকে এলাকায় কয়েকজন এসে বলে, আপনার খামারে আগুন লেগেছে। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই পুরো খামারের সব মুরগির বাচ্চা ও খাদ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মতো না আসায় সব শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বাকিতে ২৫শ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধও কিনেছি বাকিতে। ২৫ দিন পর এসব মুরগি বিক্রি করার কথা ছিল। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দুর্গম পথ হওয়ায় যেতে কিছুটা সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি