শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে প্রাণহানি: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রাণহানিকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা মিনি স্টেডিয়ামে চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এই সময় সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলকে সংযম প্রদর্শন এবং তাদের সমর্থকদের শান্ত রাখার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের সম্পৃক্ত করাই রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব।

সরকার জানায়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে সব দল, নেতা ও প্রচারকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর।’

অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক