শেখ হাসিনা আসবে না বললেন জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমিরবিরোধী দলের নেতা শফিকুর রহমান

তিনি বলেছেন, ‘হাসিনা তো বলেছিলেন দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন নাতিনি গিয়েছেন কি না, গিয়েছেন তো? এখন তিনি বলছেন আসবেন, আসলে তিনি আসবেন না।’

শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সবাই মিলে যেন আমরা দেশটাকে সুন্দর করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ দেশ গড়তে পারি, যেটা হবে মানবিক দেশ। এটাই জাতির কাছে আমাদের প্রত্যাশা।’

এদিন সকালে জামায়াত আমির দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে তিনি ঢাকা ফিরে যান।

উল্লেখ্য, শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করবেন। তার দলের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কথাও স্বীকার করেন। তিনি বলেন, ‘ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। তবুও আমাকে যেতে হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা