সেনেগালের বিদায়ের পর হতাশ কোচ বললেন ‘ফুটবল নিষ্ঠুর’
বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর গভীর হতাশা প্রকাশ করেছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াকে তিনি ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা বলে মন্তব্য করেছেন।
বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে বেলজিয়াম। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচের ১২৪তম মিনিটে বেলজিয়ামের পক্ষে দেওয়া পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি থিয়াও।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, যা অত্যন্ত কষ্টের। একই সঙ্গে প্রতিপক্ষকে অভিনন্দনও জানান তিনি।
সেনেগাল কোচ বলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা ২-০ ব্যবধানের লিড ধরে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বেলজিয়াম দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। পরে পেনাল্টির ঘটনাও ঘটে। ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে। এ নিয়ে সবাই নিজস্ব ব্যাখ্যা দেবেন, তবে তিনি রেফারিং বিতর্কে যেতে চান না। শেষ ষোলো নিশ্চিত করায় বেলজিয়ামকে অভিনন্দন জানান তিনি।
পরাজয়ের হতাশা প্রকাশ করে থিয়াও আরও বলেন, এটি অত্যন্ত নিষ্ঠুর হার। দল ভালো খেলেছে এবং দুই গোলে এগিয়েও ছিল। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। পুরো ম্যাচজুড়ে লড়াই করেছে সেনেগাল। জয় পেলে কথা বলা সহজ হতো, কিন্তু এখন টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। তাই সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে হবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ
১৬ সেপ্টেম্বর, ২০২৬
ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি
১৫ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের রেকর্ড ১০ গোলের হার
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১০ জনের দল নিয়েই ম্যানচেস্টার ডার্বিতে সিটির বাজিমাত
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সাবালেঙ্কাকে পরাজিত করে প্রথম ইউএস ওপেন শিরোপা জিতলেন রিবাকিনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
কুয়াকাটায় ২ কেজির ইলিশ নিলামে বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায়
-
কলাপাড়ায় সাড়ে ৪ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
-
পার্বত্য চট্টগ্রামে জাতীয় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন, ৮ দফা দাবি
-
সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী
-
বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা
-
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ
-
মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা
-
সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক
-
জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন