"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি; দোয়া কামনা ও কঠোর কর্মসূচির হুশিয়ারি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে ওসমান হাদির কিছু হলে খুনীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সারাদেশ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট এসব জানায় তারা।
২৫ জুলাই, ২০২৬
হাতিয়ায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
নাসিরনগরে প্রেমের জেরে যুবককে পরিকল্পিত হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যা।
২৫ জুলাই, ২০২৬
নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’
নির্বাচন কমিশনের (ইসি) সামনে ১২৫ ঘণ্টা অনশন চালানো তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধন পাবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে দেখা গেছে যে উভয় দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম ও কার্যালয় স্থাপনার শর্ত পূরণ হয়েছে। ফলে, নিবন্ধনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি
নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
২৫ জুলাই, ২০২৬
২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান, সঙ্গে থাকছেন মেয়ে জাইমা
আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান।
২৫ জুলাই, ২০২৬
ড্রোন–ক্ষেপণাস্ত্রের বৃষ্টি: ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
কিয়েভসহ ইউক্রেনের একাধিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় পরিসরের হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে শুরু হওয়া এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর একদিন আগে মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর খবর এলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে অত্যাধুনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
একটি ঘর... মুহূর্তেই সব পুড়ে ছাই— বেঁচে ফেরাদের মুখে হংকংয়ে বহুতল ভবনের আগুনের ভয়াবহতা
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হওয়ার পর এটি দ্রুত পাশের সুউচ্চ ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও তীব্র আগুনে ভবনের ভেতরে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক, বিশৃঙ্খলা ও মৃত্যুভয় সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে শতগুণ উন্নয়ন হবে: সালাহউদ্দিন
বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে এবং সারাদেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিন নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। গণসংযোগে জনগণের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে আপনাদের ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।'
২৫ জুলাই, ২০২৬
অবস্থা গুরুতর ওসমান হাদীর, চলে গেছেন কোমায়
রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। তার অবস্থা গুরুতর, বর্তমানে তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র।
২৫ জুলাই, ২০২৬