বিএনপি ক্ষমতায় এলে শতগুণ উন্নয়ন হবে: সালাহউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে এবং সারাদেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিন নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

গণসংযোগে জনগণের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে আপনাদের ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।'

তিনি আরও বলেন, 'বিএনপি সরকারে আপনারা আর এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে, শান্তি-সমৃদ্ধি নিশ্চিত হবে।'

প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে তার নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা চালিয়ে আসছেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শেষ করে রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে ফিরে আসবেন তিনি।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি