"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী
সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন রানী। তবে নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত বৈষম্য ও বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে শেখ হাসিনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ও দলটির নির্বাচন থেকে বাদ পড়াকে গণতন্ত্রের পরিপন্থি আখ্যা দিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো নির্বাচনকে মুক্ত, সুষ্ঠু বা বৈধ বলা যায় না। এটি সংস্কার নয়; বরং ‘রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ’। শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার অর্থ কয়েক কোটি বাংলাদেশির ভোটাধিকার কেড়ে নেওয়া।
২৫ জুলাই, ২০২৬
ইরানের শাসকগোষ্ঠীর ‘দিন ফুরিয়ে এসেছে’: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুধবার বলেছেন, ইরানের সরকারের “দিন ফুরিয়ে এসেছে”—এমন মন্তব্য তিনি করেছেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বিক্ষোভ দমনের পর হস্তক্ষেপের হুমকি নতুন করে দিয়েছেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, “যে শাসনব্যবস্থা নিজের জনগণের ওপর নিছক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে চায়, তার দিন ফুরিয়ে এসেছে।”
২৫ জুলাই, ২০২৬
ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু দিয়ে শুরু হয়ে জকসুতে এসে আপাতত থেমেছে আন্দোলন। আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’। সেই দিন শেষ। এখন স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও। তবে কেউ যদি আমার ভোট কেড়ে নিতে আসে, তাহলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড অবশেষে স্থগিত
জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট উৎসব পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) অন্যতম। সংস্থাটিকে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের মাত্র চার দিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন।
২৫ জুলাই, ২০২৬
আমাদের অন্তত পাঁচ বছর পরীক্ষা করুন: জামায়াত আমির
আগামী দিনের বাংলাদেশ গড়তে বিভক্তির রাজনীতি নয়, জামায়াতে ইসলামী সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্তত পাঁচটি বছর জামায়াতকে পরীক্ষা করে দেখুন। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। অন্তত পাঁচটি বছর আমাদের সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন।'
২৫ জুলাই, ২০২৬
পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে ‘আরও ভয়াবহ’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরান চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ। এর জবাবে ইরান জানিয়েছে, চাপ প্রয়োগ করা হলে তারা অতীতের যেকোনো সময়ের তুলনায় কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
২৫ জুলাই, ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, কেন্দ্র দখল ঠেকাতে এবার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং ড্রোন ব্যবহার করা হবে। এসবের পরও কেউ যদি কোনো ধরনের অনিয়মের চেষ্টা করে, তাহলে সে ভাই হোক বা বোন হোক—কেউ ছাড় পাবে না। তার ছবি রেকর্ডে থাকবে এবং তিন-চার দিন পর হোক বা ছয় মাস জামিনে থাকলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে।
২৫ জুলাই, ২০২৬