"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
গ্যাসের বাজারে লাগামহীন লুট, প্রশাসন নীরব
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চরম অরাজকতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। অথচ সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কে এই লারিজানি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার বিমান হামলায় নিহত হওয়ার পর দেশটির অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি আজ রোববার জানিয়েছেন, দেশে একটি ‘অস্থায়ী পরিচালনা পরিষদ’ গঠন করা হবে। গত এক বছরে লারিজানি ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পারমাণবিক আলোচনা, আঞ্চলিক কূটনীতি এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
২৫ জুলাই, ২০২৬
সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদ ইসলামের
১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ ইসলাম
ভিডিও বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ১১-দলীয় জোটের প্রার্থী ও সমর্থকদের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি তাদের কাছে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবন ও কার্যালয়ে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বাসায় পৌঁছান।
২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় তারাবির পর স্কুল শিক্ষার্থী খুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
২২ বছর বয়সী তরুণীকে ৭০ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ
বয়সের বড় ব্যবধান সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছেন ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছর বয়সী এক তরুণী। এই বিয়েকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে পাকিস্তান-এ। প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায়।
২৫ জুলাই, ২০২৬
ইরানে ওপর হামলাকে সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত আখ্যা দিয়ে তীব্র নিন্দা চীনের
রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন আলোচনা চলছিল, ঠিক সেই সময় এই হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। তাঁর মতে, একজন সার্বভৌম নেতাকে এভাবে ‘প্রকাশ্য হত্যা’ এবং জোরপূর্বক সরকার পরিবর্তনের উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২৫ জুলাই, ২০২৬
কুবি গাউসিয়া কমিটির নতুন নেতৃত্বে সাইদুর ও আরমান
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান।
২৫ জুলাই, ২০২৬
বরিশালে ২ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত
বরিশালের উজিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে না জানিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬