সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদ ইসলামের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন হবে। সেই অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপিকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি ঘটলে ১১ দলকেও পদক্ষেপ নিতে হবে। আমাদের সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক হবে।”

ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ গ্রহণ করেছি, যেখানে সরকারি দল সঠিক শপথ গ্রহণ না করে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে। গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, কিন্তু সরকারদল সেই গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগ করছে।”

অনুষ্ঠানে দলের উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোলা সহ অনেকে বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান