২২ বছর বয়সী তরুণীকে ৭০ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বয়সের বড় ব্যবধান সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছেন ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছর বয়সী এক তরুণী। এই বিয়েকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে পাকিস্তান-এ। প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায়।

অসম বয়সের এই দাম্পত্যের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দম্পতিকে ঘিরে আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে।

সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা; মানুষের মনটাই আসল। সবার মন থেকে তরুণ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, তার স্ত্রী আগে বিবাহবিচ্ছেদ হওয়া একজন নারী ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করাকে তিনি আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ হিসেবে উল্লেখ করে বলেন, সে অনুযায়ীই তিনি বিয়ে করেছেন এবং এতে ভুলের কিছু দেখেন না।

তিনি আরও বলেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি, তবু নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। সমালোচকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, অনেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ালেও বিয়ের পথে যান না, বরং প্রতারণা করেন।

তরুণী স্ত্রী স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কখনোই বাধা নয়। কারও মধ্যে সত্যিকারের ভালোবাসা পেলে বিয়ে করতে দেরি করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

হাকিম বাবর জানান, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করবেন। এরপর নেদারল্যান্ডসে ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তাদের।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি