"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ আসনে বিএনপি জোট, একটিতে স্বতন্ত্র জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে নজরুল বিশ্ববিদ্যালয় সাদা দলের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন 'সাদা দল'। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মিজানুর রহমান ও সদস্য সচিব প্রফেসর মো. তানজিল হোসেন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম: মেঘনা আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলার পর ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম জানিয়েছেন, তার দলীয় ভাই-বোনদের জন্য তিনি ফ্রি কোর্সের সুযোগ প্রদান করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি। মেঘনা আলম লেখেন, ‘একটু আগে পাটুয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। নির্বাচনের আগে আসার ইচ্ছা ছিল, তবে মিডিয়ার নেতিবাচক প্রভাবের ভয়ে তা সম্ভব হয়নি।
২৫ জুলাই, ২০২৬
কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাহফুজুল হক। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করতে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাভারণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়
২৫ জুলাই, ২০২৬
ঘুরতে গিয়ে মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে শিশুর মৃত্যু
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনভর মাইনুলকে আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তার বন্ধুদের জিজ্ঞাসা করলে জানা যায়, সে কুমিল্লা রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেন থেকে নামতে গিয়ে নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য -অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় উপাচার্য এ শুভেচ্ছা জানায়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে।'
২৫ জুলাই, ২০২৬
আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি
অন্তর্বর্তী সরকারের আমলে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছে, তেমনই বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মত ঘটনাও ঘটিয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান। সোমবার পত্রিকাটি সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে আকস্মিক হামলা চালাল ইসরাইল
ইসরাইল ইরানের ওপর একটি ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই অভিযানের ঘোষণা দেন। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরাইল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ ব্যবসায়ী হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর রুমে ওঠেন। বুধবার সন্ধ্যাতেও তিনি রুমে ছিলেন। বৃহস্পতিবার চেকআউটের সময় দরজায় ধাক্কা দেওয়া হয়। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও দরজা না খুললে তিনি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
২৫ জুলাই, ২০২৬