"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কংগ্রেসে অনুপস্থিত ইরান, তবুও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা সভাপতি
ফিফা কংগ্রেসে ইরানের প্রতিনিধিদল অনুপস্থিত থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, 'অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। আমাদের দায়িত্ব মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে কাছাকাছি আনা।'
২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই: ট্রাম্প
বায়ার বলেন, 'সম্প্রতি ট্রাম্পের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। ট্রাম্প তার বার্তায় প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। চুক্তির সময়সীমা জানতে চাইলে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে।' তবে বায়ার জানিয়েছেন, বিষয়টি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক অবস্থানে রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় হৃদ্যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে কাল থেকে জলকেলিতে মেতে উঠবে রাখাইন সম্প্রদায়
অতীতের সব দুঃখ-কষ্ট ও গ্লানি ধুয়ে-মুছে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের প্রত্যয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাখাইন সম্প্রদায়ের মৈত্রী পানি উৎসব বা জলকেলি উৎসব। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮৭। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাখাইন বর্ষ ১৩৮৮। এ বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে কক্সবাজারের রাখাইন সম্প্রদায় ৭ দিনের ‘সাংগ্রেং’ বা বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব পালন করে থাকে। গত ১৪ এপ্রিল শুরু হয়েছে এ উৎসব। আর শেষ তিন দিনের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব শুরু হবে শুক্রবার।
২৫ জুলাই, ২০২৬
ইরান–ইসরায়েল সংঘাত ইউরোপকেও দুর্বল করছে: এরদোয়ান
আলাপকালে এরদোয়ান বলেন, 'মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব ফেলছে। বিশেষ করে ইউরোপ, যা বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এই অস্থিরতার কারণে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।' তিনি সতর্ক করে বলেন, 'আমাদের অঞ্চলের এই যুদ্ধ ইউরোপকেও একইভাবে ক্ষতিগ্রস্ত করছে। যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধান না আসে, তবে ভবিষ্যতে এই সংঘাতের ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যেতে পারে।'
২৫ জুলাই, ২০২৬
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এ ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দেশে মোট রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার
আরিফ হোসেন খান জানান, রিজার্ভের এই সামান্য বৃদ্ধি মূলত ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহের কারণে এসেছে। গতকাল ৫ মে একদিনেই প্রবাসী আয় এসেছে প্রায় ১৬১ মিলিয়ন ডলার। মে মাসের প্রথম পাঁচ দিনেই দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৭৭ মিলিয়ন ডলার। ফলে, এ বছরে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৯ দশমিক ১ শতাংশের বেশি।
২৫ জুলাই, ২০২৬
এমপিরা আশ্রয়-প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্যরা (এমপি) আশ্রয়-প্রশ্রয় না দিলে দেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। তাঁর ভাষায়, সংসদের ৩০০ সদস্য যদি চাঁদাবাজি বন্ধের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, তাহলে কেউ আর এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না। তবে এমপিরাই যদি চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা দেন, তাহলে এটি বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে 'রাজধানী পরিবহনের' ৯টি বাস আটক
সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর পর ‘নগর ও পরিকল্পনা’ বিভাগের একদল শিক্ষার্থী রাজধানী পরিবহনের ৯টি বাস আটকে রাখে।
২৫ জুলাই, ২০২৬
ভারতীয়রা কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প
ট্রাম্প এর আগে সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয় না। তবে বিভিন্ন আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, এই দাবি সঠিক নয়। বিশ্বের অন্তত তিন ডজনের বেশি দেশে এ ধরনের নীতি প্রচলিত রয়েছে, যার মধ্যে কানাডা ও মেক্সিকোসহ একাধিক দক্ষিণ আমেরিকার দেশও রয়েছে।
২৫ জুলাই, ২০২৬