জাবিতে 'রাজধানী পরিবহনের' ৯টি বাস আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর পর ‘নগর ও পরিকল্পনা’ বিভাগের একদল শিক্ষার্থী রাজধানী পরিবহনের ৯টি বাস আটকে রাখে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারীদের ভাষ্যমতে, পল্লিবিদ্যুৎ এলাকায় বাসে ওঠার সময় ইতিহাস পরিবহন ও রাজধানী পরিবহন একে অপরের সঙ্গে রেষারেষি করে। এতে সেখানে উপস্থিত থাকা জাবি শিক্ষার্থীদের আহত হওয়ার শঙ্কায় বাস স্টাফদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়। এ অবস্থায় ক্যাম্পাসে খবরটি জানালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯টি বাস আটক করে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীরা আমার সঙ্গে কথা বলেছে। তারা অভিযোগপত্র দিচ্ছে। একইসঙ্গে রাজধানী পরিবহনের মালিকপক্ষের সঙ্গে কথা হলে শিক্ষার্থীরা ৯টি বাস ছেড়ে দেওয়ার জন্য সম্মতি দেয়। যে বাসের সঙ্গে ঘটনাটি ঘটে, সে বাসের স্টাফরা ক্ষমা চাওয়াসহ তাদের সঙ্গে যোগাযোগ করার কথায় বাস ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা সম্মতি দেন। আশা করছি দ্রুত বিষয়টি সমাধান করতে আমরা সক্ষম হব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে