"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা
জাতীয়

শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হলে মূল অভিযুক্ত সোহেল রানা তাকে ফুসলিয়ে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুম করার চেষ্টা চলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রেখে পুলিশে দেয়। তবে মূল অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

২৫ জুলাই, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
জাতীয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

২৫ জুলাই, ২০২৬

জামালপুরে সুরের জাদুতে মাতালেন তাসরিফ খান
সারাদেশ

জামালপুরে সুরের জাদুতে মাতালেন তাসরিফ খান

কনসার্টে স্থানীয় বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে। আয়োজকেরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়; বরং তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পাশাপাশি জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

২৫ জুলাই, ২০২৬

বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার
আন্তর্জাতিক

বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

ব্যাংকক থেকে ১১ কোটির বেশি রুপি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে হর্ষা সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ। শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারির সময় হর্ষার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাঁকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬

বিমার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রীকে পুরো অর্থ দেওয়ার নির্দেশ আদালতের
আন্তর্জাতিক

বিমার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রীকে পুরো অর্থ দেওয়ার নির্দেশ আদালতের

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত ব্যক্তি সমুন্দর সিং ২০১৮ সালের ২৩ মার্চ ভারতী এএক্সএ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি জীবনবিমা পলিসি গ্রহণ করেন। পলিসির বিমা অঙ্ক ছিল ৭ লাখ ১১ হাজার রুপি এবং মৃত্যুকালীন সুবিধা নির্ধারণ করা হয় দ্বিগুণ অর্থাৎ ১৪ লাখ ২২ হাজার রুপি। এ জন্য তিনি প্রথম কিস্তি হিসেবে ৬৩ হাজার ১৭২ রুপি জমা দেন। পলিসি নেওয়ার মাত্র ২৫ দিন পর, ২০১৮ সালের ২৫ এপ্রিল আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরে তার স্ত্রী বিমার অর্থ দাবি করলে ২০১৯ সালের ৩১ মার্চ এক চিঠির মাধ্যমে তা প্রত্যাখ্যান করে বিমা কোম্পানি।

২৫ জুলাই, ২০২৬

শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন
জাতীয়

শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন

বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল। নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।’

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৪ গোল, ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্র
খেলাধুলা

বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৪ গোল, ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।

২৫ জুলাই, ২০২৬

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ
সারাদেশ

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

মামলার তদন্ত কর্মকর্তা ও মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান জানান, গত ১০ মে আসামির তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। সে সময় মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধ প্রমাণের স্বার্থে আসামির ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ১৬ মে আসামিকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিয়ে যাওয়া হয় এবং ১৭ মে পরীক্ষার জন্য ডিএনএ নমুনা জমা দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা বলেন, 'ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

২৫ জুলাই, ২০২৬

সমঝোতা না হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

সমঝোতা না হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা যখন যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে, তখনই তিনি এ সতর্কবার্তা দেন। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংগ্রি-লা সংলাপে বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালানোর সক্ষমতা রাখে। তিনি দাবি করেন, দেশটির অস্ত্রভাণ্ডার ও সামরিক প্রস্তুতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় অভিযান পরিচালনার জন্য যথেষ্ট।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড