সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ভাষণে সিইসি বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং নির্বাচনের ফলাফল—জয় বা পরাজয়—সহজভাবে মেনে নেবেন। এই নির্বাচনকে স্বার্থক করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটারদের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উদাত্ত আহ্বান জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

বার্তায় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন। সিইসি বলেন, জুলাইযোদ্ধাদের রক্তের বিনিময়েই আজ দেশ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

ভোটদানকে নাগরিকের দায়িত্ব হিসেবে উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া কেবল একটি নাগরিক অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব। সচেতনভাবে এই দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে। তিনি উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের জয়-পরাজয়কে সহজভাবে গ্রহণ করার মানসিকতা সবার থাকতে হবে।

এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। কোনো অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ জনগণের পক্ষ থেকে সহযোগিতা করার আহ্বানও জানান সিইসি।

ভাষণের শেষাংশে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই নির্বাচনকে সত্যিকার অর্থে সার্থক করে তুলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি