সবাই মিলে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।'

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
 
দেশের মাটিতে পা রেখে দেওয়ার পর প্রথম ভাষণে শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, 'মহান রব্বুল আলামিনের দোয়ায় আবার মাতৃভূমিতে ফিরতে পেরেছি।'

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে পৌঁছান বিএনপির এই নেতা। তার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে।
 
কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে আগে থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা