সাদিক কায়েমের মামলায় ছাত্রদলের নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ডাকসুর ভিপি ও ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের দায়ের করা সাইবার মামলাকে ‘বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা’ হিসেবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদিক কায়েম কয়েকটি ফেসবুক আইডি ও পেইজের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক” মামলা করেছেন। এ মামলার মাধ্যমে তিনি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করেছেন এবং দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থেকে বাকশালি কৌশল অনুসরণ করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের সাইবার আইন বিলুপ্ত করেছে। ফলে, এখন মানহানি সংক্রান্ত মামলা করার সুযোগ নেই। তবু সাদিক কায়েম আইনকে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করছেন।

সংগঠনটি জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৮ ধারা অনুযায়ী মিথ্যা অভিযোগ দায়ের করলে অভিযোগকারীই দণ্ডনীয় অপরাধের দায়ে দণ্ডিত হতে পারেন।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, অতীতে সাদিক কায়েম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং তার অনুসারীরা নারীদের হেনস্তাসহ ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে সাইবার হামলায় জড়িত।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাদিক কায়েমকে মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু