রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে,গার্মেন্টস কর্মী গুলি বিদ্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়নগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এতে সুমন (২০) নামের এক গার্মেন্টস কর্মী গুলি বিদ্ধ হয়। হামলায় সাইফুল ইসলাম নমের আরও একজন পথচারী আহত হয়েছেন।। গুলিবিদ্ধ সুমনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতংকের সৃষ্টি হয়েছে।
গত ১৬ জুন সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোলাকান্দাইল দক্ষিন পাড়া এলাকায় রকি ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিন পাড়া ঈদগাহ মাঠের সামনে গোলাকান্দাইল এলাকার ছাত্রদল নেতা রফিক মিয়ার ছেলে রকি (লিডার মাসুদ পন্থী) ও গোলাকান্দাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে যুবদল নেতা লেবু আরিফ (কাজী মনির পন্থি) এদের মধ্যে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাত সাড়ে ১০ টায় যুবদল নেতা লেবু আরিফ, পেয়াল, ইমন ও সিফাতের নেতৃত্বে ৬/৭ জন ছাত্রদল নেতা রকির ফার্মেসীতে গিয়ে অতর্কিত হামলা চালায় ও গুলি বর্ষন করে। এতে ফার্মেসিতে বসা ঘার্মেন্টস কর্মী সুমনের পিঠে গুলি বিদ্ধ হয়। এ সময় সাইফুল ইসলাম হামলায় আহত হয়।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা