রোববার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজ্জামেল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবাগত পুলিশ সদস্যদের প্রতি পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ, ড্রেস কোড ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি তিনি সঞ্চয়ী মনোভাব, মিতব্যয়িতা, পরিবার গঠনে সচেতনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।