রামিসার পাশের বাসা থেকে ৫ বছরের শিশু নিখোঁজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার রামিসার বাসার পাশের এলাকা থেকে ইব্রাহিম নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার আগে শিশুটির আশপাশে বাড়িওয়ালার এক ছেলেকে দেখা গেছে। এ ঘটনায় গত ৬ জুন পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। তবে পুলিশ বলছে, বাড়িওয়ালার ছেলের সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নিখোঁজ ইব্রাহিমের বাবা পেশায় ফুচকা বিক্রেতা। তিন সন্তানের মধ্যে ইব্রাহিম সবার ছোট। শিশুটির বাবা-মা জানান, ঘটনার দিন অন্য দিনের মতো বাসার সামনেই খেলছিল সে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ইব্রাহিম বাসার ভেতরে প্রবেশ করে। ফুটেজ অনুযায়ী, তার পেছন পেছন আরেক ব্যক্তিকেও ভেতরে ঢুকতে দেখা যায়।

পরিবারের দাবি, বাসার ভেতরে যাওয়ার কিছুক্ষণ পর ইব্রাহিমের একটি চিৎকার শোনা যায়। কয়েক মিনিট পর ওই অজ্ঞাত ব্যক্তি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেও এরপর আর শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, ইব্রাহিমদের বাসা রামিসাদের বাড়ি থেকে তিনটি গলি দূরে। ভবনটির ছাদে সবার যাতায়াতের সুযোগ নেই এবং ঘটনার সময় ছাদে তালা লাগানো ছিল। ছাদে ওঠার একমাত্র চাবি বাড়ির মালিকের কাছেই থাকে। ফলে অল্প সময়ের মধ্যে শিশুটি কীভাবে নিখোঁজ হলো, তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, তারা প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং কারও সঙ্গে তাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। তবে তাদের অভিযোগ, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। টাকার জন্য পরিকল্পিতভাবে তাদের সন্তানকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

ইব্রাহিমের বাবা বলেন, তাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। বাড়িওয়ালার দুই ছেলে নেশা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে তাদের ধারণা। অর্থের জন্যই তাদের নিষ্পাপ সন্তানকে আটকে রাখা হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে বাড়িওয়ালার ছেলেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাদের কাছে দেওয়া হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি