রাজৈরের কামালদী ব্রিজে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাইয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ব্রিজ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং টেকেরহাট শাখার এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসআর সুশময় চক্রবর্তী রাজৈর পৌর এলাকার পাইকপাড়ার ফুলতলা ও আমগ্রাম বাজারের এজেন্ট পয়েন্ট থেকে নগদ ২৪ লাখ টাকা সংগ্রহ করেন। পরে তিনি টাকাগুলো একটি ব্যাগে ভরে বাজিতপুর মজুদদার বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈরের কামালদী ব্রিজ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তার পথরোধ করে। তারা সুশময় চক্রবর্তীর সঙ্গে কথা বলে এবং মুখের সামনে একটি বস্তু ধরে ভয়ভীতি প্রদর্শন করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর দ্রুত মাদারীপুরের দিকে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী সুশময় চক্রবর্তী রাজৈর পৌর এলাকার সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে এবং ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং টেকেরহাট শাখার এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসআর হিসেবে কর্মরত।

এ বিষয়ে টেকেরহাট শাখার ম্যানেজার মনতোষ সরকার জানান, ঘটনার পরপরই বিষয়টি পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মুখের সামনে কোনো বস্তু ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা