রাজধানীতে অবৈধ আইফোন তৈরির কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের পরিচালনায় গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবর (৭ জানুয়ারি)  এই বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।

ডিবি জানায়, অভিযানের সময় ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। চক্রটি প্রায় দেড় বছর ধরে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি করে বাজারে আসল ফোন হিসেবে বিক্রি করছিল।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।'

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্র বিদেশ থেকে আলাদাভাবে পার্টস আনা শেষে ঢাকার ল্যাবে সংযোজন করে আসল আইফোন হিসেবে বিক্রি করত। এই চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক যুক্ত কিনা তা নিয়ে এখনো তদন্ত চলছে।

উপ-পুলিশ কমিশনার সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, 'কম দামে অরিজিনাল আইফোন কেনার প্রলোভনে পা না দেওয়াই ভালো। অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল কেনা ঝুঁকিপূর্ণ।'

বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া, চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে