রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছে ভয়াবহ ভুমিকম্পে। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করে বংশাল থানার ডিউটি অফিসার জানান, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছে ভয়াবহ ভুমিকম্পে। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে বংশাল থানার ডিউটি অফিসার জানান, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।