রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর বাস থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা মনে করছেন, জনমনে আতঙ্ক ছড়াতে ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা এসে আগুন নেভানোর কাজ করবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।