রাজধানীর ভাটারা এলাকার ১০০ ফিট ফ্যামিলি বাজারের বিপরীত পাশে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ১০০ ফিট সংলগ্ন নতুন বাজার এলাকায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট রাত ৮টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।