পূর্বাচলে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর অদূরে পূর্বাচলের রিক্সা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’-এর শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়।

শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই রিক্সা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত ভিডিও এডিটররা। রাত ৯টা বাজতেই পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

প্রীতিভোজের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাঁদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে আমাদের বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’

সংগঠনটির আরেক প্রতিষ্ঠাতা সদস্য রাফিদ বিল্লাহ বলেন, ‘সংগঠনটির কার্যক্রম তিন বছর অতিক্রম করেছে। অচিরেই আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করব।’ এ সময় তিনি সকল সদস্যকে আসন্ন আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ সদস্য শাহরিয়ার হৃদয় জানান, খুব দ্রুত সংগঠনের সকল সদস্যের মেম্বারশিপ তালিকাভুক্তিসহ একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিও ওয়েবসাইট প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনায় সংগঠনের অন্য সদস্যরাও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা জানান, পেশাগত চরম ব্যস্ততার মধ্যে এমন আয়োজন তাঁদের মানসিক প্রশান্তি দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের সহকর্মীদের এক ছাদের নিচে পেয়ে পেশাগত ঐক্যের বন্ধন আরও মজবুত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে