মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে হাটহাজারী থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম দেওয়াননগর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় জোরারগঞ্জ থানার ওসি এম. আবদুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা নম্বর ২৪, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০–এর অধীনে মামলা চলমান। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।