মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এই খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদলের ধারাবাহিকতায় সে বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাহারুল আলম।