প্রতিকূল পরিবেশেও অগ্রগতির অদম্য প্রতীক ছিলেন বেগম রোকেয়া: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে তিনি বলেন, 'রক্ষণশীল সমাজব্যবস্থার কঠোর প্রতিকূলতার মধ্যেও বেগম রোকেয়া অগ্রগতি ও মুক্তচিন্তার অদম্য প্রতীক হয়ে উঠেছিলেন।'

তারেক রহমান বলেন, 'নারীশিক্ষা বিস্তার ও পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে রোকেয়া যে সংগ্রাম শুরু করেছিলেন, তা ছিল সমাজের নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে এক সাহসী ঘোষণা। তিনি উপলব্ধি করেছিলেন যে নারীর আত্মমর্যাদা রক্ষার সবচেয়ে বড় অস্ত্র শিক্ষা। এ বিশ্বাস থেকেই আজীবন লড়ে গেছেন তিনি।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 'রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীলতার শেকল ভেঙে তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন, যা আজও নারীসমাজকে অনুপ্রাণিত করে।'

তারেক রহমান বলেন, 'বেগম রোকেয়ার চিন্তা ও চেতনার কেন্দ্রবিন্দু ছিল নারীর প্রকৃত স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। তিনি এ মহান নারীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে যুগোপযোগী করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু