প্রফেসর ইউনূসকে বিশ্বাসের চরম মূল্য দিতে হবে বিএনপিকে: এম এ আজিজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, বিএনপিকে ড. ইউনূসকে বিশ্বাসের জন্য চরম মূল্য দিতে হবে। তিনি জানান, আন্তর্জাতিকভাবে অত্যন্ত চতুর হলেও বিএনপি তা বুঝতে পারেনি। নিজেরাও প্রথমে ভুল করেছেন, ইউনূসের পক্ষে কথা বলার কারণে সমস্যা তৈরি হয়েছে।

সম্প্রতি ‘তৃতীয় মাত্রায়’ এক টক শোতে এম এ আজিজ বলেন, বিএনপি যদি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলত—দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে—তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত এবং দেশ অচল অবস্থায় যেত না।

এম এ আজিজ আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পলায়ন না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির দৃশ্যমান হতো না। ছাত্রলীগের হেলমেট বাহিনী নির্বাচনে দাঁড়ানো, গুপ্ত রাজনীতি এবং আন্ডারগ্রাউন্ড কার্যক্রম গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব নিষিদ্ধ হওয়া উচিত।

তিনি দেশের ভূরাজনীতিক অবস্থার প্রতি সতর্ক করে বলেন, আমেরিকার ট্যাক্স বা অন্যান্য ভিজিবল পদক্ষেপের পেছনে গোপন চুক্তি রয়েছে, যার সঠিক তথ্য আমরা জানি না। এতে বাংলাদেশ ধীরে ধীরে আন্তর্জাতিক ফাঁদে ফেলা হচ্ছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এম এ আজিজ বলেন, নির্বাচিত সরকার ছাড়া আইএমএফ পর্যন্ত নতুন ঋণ দিচ্ছে না, অর্থনীতি গভীর সংকটে, জিডিপি প্রবৃদ্ধি ভেঙে পড়েছে। বর্তমান কাঠামোয় দুর্ভিক্ষের মতো বড় সংকট সামলানো কঠিন হবে। তিনি সতর্ক করেন, বিএনপি নির্বাচনে জিতলেও এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে না।

এম এ আজিজ আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে ১৭ জন বিদেশি নাগরিক কাজ করছেন, যার অর্থ কার্যত দেশ বিদেশি নাগরিকদের শাসন ব্যবস্থার অধীনে রয়েছে। তিনি মনে করেন, ইউনূস পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত এমন এক পক্ষের হাতে চলে যাবে, যা পরাশক্তির স্বার্থ বাস্তবায়ন করবে। এর ফলে জাতির সামনে গুরুতর দুর্যোগ আসন্ন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা