অনবরত ট্যাগ দিয়ে আমাকে হ্যারাস করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪:২২
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ করে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে মোনামী জানান, বাসা পরিবর্তন ও নতুন বাসা গোছানোর ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করে তিনি এমন কিছু পোস্টের বিষয়ে জানতে পারেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার বিভাগের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

নিজেকেও ওই ধরনের হয়রানির তালিকায় রাখা হয়েছে দাবি করে মোনামী বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

মোনামীর অভিযোগ, তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্যাগ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের টিপ্পনী ও মন্তব্যের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, এসবের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জড়িত।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য এবং অতীতে শিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করার কারণে তাকে লক্ষ্য করে এমন আচরণ করা হচ্ছে বলে তিনি মনে করছেন। তার অভিযোগ, নারী হওয়ার কারণেও তাকে সরাসরি কিংবা পরোক্ষভাবে হয়রানির জন্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে।

মোনামী বলেন, যাদের তিনি শিক্ষক হিসেবে পড়ান, তাদেরই কেউ কেউ এমন আচরণ করায় বিষয়টি তার জন্য হতাশাজনক। এমন পরিস্থিতিতে শিক্ষকতা পেশা চালিয়ে যাওয়া নিয়েও মাঝে মাঝে হতাশা তৈরি হয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

শেষে নিজের জন্য ধৈর্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

তবে অভিযোগে উল্লেখ করা শিক্ষার্থীদের বক্তব্য বা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস