দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত ভাই নিষিদ্ধ: রফিকুল মাদানী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ২১:৫৯:৩৩
সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে তাঁর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশের আহ্বান জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাদানী।

পোস্টে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার প্রতি স্থানীয় মানুষের আবেগ ও ভালোবাসার বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানটি নিয়ে কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা সম্মিলিতভাবে প্রতিবাদে এগিয়ে আসেন। তবে কেউ ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ক্ষমা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, তাঁর বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। এ বিষয়ে তিনি নিজের অবস্থানকে ‘চূড়ান্ত’ বলেও উল্লেখ করেন।

একই পোস্টে তিনি বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হলে এর প্রভাব শুধু ব্রাহ্মণবাড়িয়ায় সীমাবদ্ধ থাকবে না। তবে হাসনাত দ্রুত দুঃখপ্রকাশ করলে বিষয়টি স্বাভাবিক হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, হাসনাতের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তাঁর শারীরিক গঠন বা গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোও ঠিক হয়নি। এ ধরনের মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে দুঃখপ্রকাশ করা উচিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, প্রতিবাদ হলেও তা শালীন ও সুন্দর হওয়া প্রয়োজন। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহর প্রতি ভুল বুঝতে পারলে তা স্বীকার করে দ্রুত দুঃখপ্রকাশের আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তাঁর ওই বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিক্রিয়া দেখা দেয়। শুক্রবার রাতে তাঁর বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিলও করেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

এদিকে শনিবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনাও তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি