রোমে প্রবাসীদের ভালোবাসায় বিদায়, সুইডেনের পথে জেমস

ইতালি প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৯:১৬

ইউরোপের লন্ডন, পর্তুগাল, প্যারিস, ইতালির রোম ও ভেনিস সফরে একের পর এক সফল সরাসরি সংগীতানুষ্ঠানে দর্শকদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রাজধানী রোম ও পর্যটননগরী ভেনিসে সফল সংগীতানুষ্ঠান শেষে বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।

সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপ সফরের বিভিন্ন দেশে জেমসের সরাসরি সংগীতানুষ্ঠান ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা এসব অনুষ্ঠানে অংশ নেন।

রোম ও ভেনিসের সংগীতানুষ্ঠান শেষ করে এবার জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক সরাসরি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর আরও দুটি একক সংগীতানুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর সরাসরি পরিবেশনা বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পরবর্তী সংগীতানুষ্ঠানগুলোর সফলতা কামনা করেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী