স্বজনদের নিথর দেহ নিয়ে দেশে ফিরছেন অয়ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

ই
ইতালি প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৬ ১৮:৫২:০৫
মালিক মনজুর

রোমের কাসেলোত্তিতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রবাসী কামাল হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শোকে পাথর হয়ে যাওয়া স্বজনদের নিথর দেহগুলোকে দেশে নিয়ে আসতে এক বুক কষ্ট আর ভারী দায়িত্ব চেপে বসেছে একমাত্র বেঁচে যাওয়া ছেলের কাঁধে।

বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় তাঁর হৃদয়ের এই চরম কষ্টের আকুতি প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভাবাবেগপূর্ণ স্ট্যাটাসে কামাল হোসেনের ছেলে লেখেন:

"আজকের এই যাত্রা আনন্দের নয়, প্রিয় মানুষদের নিথর দেহটাকে দেশে ফিরিয়ে আনার এক ভারী দায়িত্বের যাত্রা। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে বিমান ল্যান্ড করবে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে দেশে পৌঁছায়। আল্লাহ আমাকে এই কঠিন সময়ে ধৈর্য দেন এবং আব্বু, আম্মু আর আরুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"

উল্লেখ্য, সম্প্রতি ইতালির রোমের কাসেলোত্তি এলাকায় বাংলাদেশি প্রবাসী কামাল হোসেন, তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে আরুকে নৃশংসভাবে হত্যা করা হয়। মর্মান্তিক এই ট্র্যাজেডি স্থানীয় ইতালিপ্রবাসী বাংলাদেশি সমাজসহ পুরো দেশে শোকের ছায়া ফেলে দেয়।

স্বজনদের মরদেহ বহনকারী ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পরে তাঁদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে পারিবারিক জানাজা ও দাফনের উদ্দেশ্যে। ধামরাই ও নিজ গ্রামে এখন শুধুই প্রিয়জনদের শেষবারের মতো দেখার অপেক্ষা ও শোকাচ্ছন্ন পরিবেশ।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’