ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: ছাত্রদল সভাপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ২০:২১:০৩
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগ এনে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ, ছাত্রলীগের পলাতক নেতারা দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি অর্থের বিনিময়ে লোক নিয়োগ করে রাতের বেলায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন তারা।

তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরসহ কয়েকটি এলাকায় বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে কারাগারে থাকা নিজেদের নেতাকর্মীদের পরিস্থিতি আরও জটিল করে তুলছে সংশ্লিষ্টরা। ডিসেম্বর মাসে বিজয় দিবস ঘিরে দেওয়া হুমকিকে গুরুত্বহীন উল্লেখ করে তিনি জানান, ১ ডিসেম্বর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের উদ্যোগে বিজয় উৎসব আয়োজন করা হবে।

এ সময় গণঅভ্যুত্থানের পর একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতা ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদল সভাপতি। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হলে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের মাঠে দেখা যায় না। শিক্ষার্থীদের পাশে না থেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকাকে তিনি জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন।

ছাত্রদলের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে রাকিব বলেন, গত সাড়ে ১৫ বছরে সংগঠনটির শতাধিক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি।

সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের প্রতি ধন্যবাদ জানান তিনি।​

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী