আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ২০:১১:০০
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, গত দুই দিনে ফ্যাসিস্ট শক্তির নামে পরিচিত গোষ্ঠী আবারও গুপ্ত হামলা চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বও পালন করছেন।

বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা করা হয়েছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় বাসচালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, সরকারের দুর্বলতার সুযোগে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হয়ে উঠছে। তাদের দমনে কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

জুলাইয়ের গণহত্যার বিচার নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারপ্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বরং জুলাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে।

এ সময় ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগের পরও দেশটির সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত সহিংসতায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী