ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার খবর রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮:৫৯
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন এমন প্রচারণাকে রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তির আওতায় দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাঁকে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে দেশে ফিরিয়ে আনাই সরকারের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইশরাক বলেন, বিপুল জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা সীমিত। আনসার ও ভিডিপি বাদে দেশে পুলিশের সদস্য প্রায় দুই লাখ। ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে শুধু বাহিনীগুলোর ওপর নির্ভর না করে রাজনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তাঁর ভাষ্য, সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে ইশরাক বলেন, আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচিটি সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সন্ত্রাস ও নাশকতামূলক আখ্যা দিয়ে ইশরাক অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে এসব তৎপরতা চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চোরাগোপ্তা হামলা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি অতীতে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী