হাসনাত আব্দুল্লাহ

সাশ্রয়ের উপদেশ, লুটপাটের অভিযোগ- এটাই কি ‘আই হ্যাভ এ প্ল্যান’?

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১৪:৪৪:০০
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নাম আসার প্রসঙ্গ তুলে ক্ষমতাসীনদের স্বজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

ফেসবুক পোস্টে হাসনাতের দাবি, ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁর ভাষ্য অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি পেয়েছে বলে অভিযোগ রয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা লেখেন, কর্মসংস্থান, বাজার পরিস্থিতি ও বিনিয়োগ নিয়ে মানুষের উদ্বেগের মধ্যে মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে আসছে। কোনো মন্ত্রীর ছেলে, কারও স্ত্রী কিংবা ভাইকে ঘিরে এ ধরনের অভিযোগ আলোচনায় আসছে বলেও মন্তব্য করেন তিনি।

https://www.soddosongbad.com/storage/uploads/screenshot-2026-10-16-144255-16-10-2026-02-43-19.png

পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার মধ্যাহ্নভোজের উদাহরণ দিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। তাঁর মতে, সাধারণ মানুষকে সাশ্রয়ের পরামর্শ দেওয়ার সঙ্গে ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের মধ্যে বৈপরীত্য রয়েছে।

এই প্রসঙ্গেই ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্যটি উল্লেখ করে সরকারের পরিকল্পনা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ