জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিৎ: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৬:৪৮:০০
সংগৃহীত

ইসলামী মূল্যবোধের প্রচার ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধের প্রচার পদ্ধতি শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের দাবি, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামের নাম ও পোশাক ব্যবহার করে যারা ইসলামের ক্ষতি করছেন, তাদের কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন। এতে বিভ্রান্ত মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল- এমন অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, এ বিষয়ে মানুষকে সচেতন করায় হেফাজতে ইসলামের আমিরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাঁর ভাষ্য, ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা উচিত। তাঁর অভিযোগ, জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের বৈসাদৃশ্য রয়েছে। ইসলামী রাজনীতি ও শরিয়াহ প্রতিষ্ঠার কথা বললে তাদের কর্মকাণ্ডেও সেই মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মাঠে-ময়দানে জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে বর্তমান সরকারকে সহযোগিতা করা এবং রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, জুমার দিনে দোয়া নিতে তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়েছিলেন। তাঁর দাবি, সাক্ষাৎকালে মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপি ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত