ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের জনগণের সম্পর্ক চাই: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ২৩:৩৮:৪৫
সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে সীমান্ত হত্যা, পুশইন এবং বাংলাদেশের প্রতি ‘দাদাগিরি’ আচরণ বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে যে ধরনের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ক তারা গ্রহণ করবেন না। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

রাশেদ খাঁন বলেন, দীর্ঘদিন ধরে ভারত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে। তবে বাংলাদেশের জনগণ চেয়েছে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও দৃঢ় হোক। সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থান ও বক্তব্যে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারত ইতিবাচক অবস্থান নিলে তা স্বাগত জানাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার বিষয়টিও তখন এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

তবে সফরের আগে কয়েকটি বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। বিশেষ করে শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান তিনি।

তিনি বলেন, একদিকে বাংলাদেশের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া এবং অন্যদিকে বাংলাদেশের নির্বাচিত সরকারপ্রধানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো- দুই ধরনের অবস্থানের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।

রাশেদ খাঁন আরও বলেন, ভারত যদি পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেরত পাঠানো এবং ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের হস্তান্তরের বিষয়ে ইতিবাচক অবস্থান নেয়, তাহলে প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

তবে এ বিষয়ে আলোচনা ফলপ্রসূ না হলে জনগণের মতামত উপেক্ষা করে ভারত সফরের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি জনগণের মতামত ও জনমতের ভিত্তিতেই রাজনৈতিক সিদ্ধান্ত নেয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন।

এ ছাড়া জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু