ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা বজায় রেখেই।
রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।
তিনি আর বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ।
সদ্য সংবাদ/এসআর